সিদ্দিকুরের র্যাঙ্কিংয়ে উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা বেশ ভালো যাচ্ছে সিদ্দিকুর রহমানের। এবার পিজিএ র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি। সর্বশেষ প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ১৩৫ নম্বরে। মন্দ নয় মোটেই। ১.২৫ গড় পয়েন্ট নিয়ে এশিয়ান গলফারদের মধ্যে তাঁর স্থান নবম। ইউরোপিয়ান মাস্টার্সে ১৮তম হওয়াতেই এই উন্নতি। ২০১১ সালের শুরুতে সিদ্দিকুরের র্যাঙ্কিং ছিল ১৯৯।