সিদ্দিকুরের লাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিনে অনেকটা এগোলেন সিদ্দিকুর রহমান। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলমান ব্যালেন্টাইনস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলেই ২৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সেরা গলফার। কাল পাঁচটি বার্ডি করেছেন প্রথম রাউন্ডে ৭৫ শট খেলা সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলেই ২৯-এ উঠে এসেছেন তিনি। ৩০ লাখ পাউন্ডের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শীর্ষে আছেন অস্ট্রিয়ার বার্নড ভিসবার্গার (-৭)।