সিদ্দিকুরের স্বপ্নপূরণের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পূর্ণতা পাচ্ছে সিদ্দিকুরের স্বপ্ন। গলফে হাতেখড়ি হওয়ার পর থেকেই মনের গহিনে একটি স্বপ্ন ডালাপালা মেলছিল। একদিন খেলবেন ‘স্বপ্নতারকা’ টাইগার উডসের সঙ্গে। অবশেষে ২৭ বছর বয়সে এসে সত্যি হচ্ছে সেই চাওয়া। কুয়ালালামপুরের দ্য মাইনস রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবে সিআইএমবি ক্লাসিকই করে দিচ্ছে সেই সুযোগ। ৬১ লাখ ডলারের এই টুর্নামেন্টে সিদ্দিকুর ও উডসসহ খেলছেন আরও ৪৬ জন।তবে এখন নিজের স্বপ্নে আরও রং চড়াচ্ছেন বাংলাদেশের সেরা গলফার। শুধু উডসের সঙ্গে একই কোর্সে খেলা নয়, সিদ্দিকুর চাইছেন একই সঙ্গে টি (্এক হোলে একসঙ্গে খেলা) করতে, ‘আশা করছি, তাঁর সঙ্গে এক রাউন্ড খেলতে পারব। কোন রাউন্ড সেটা কোনো ব্যাপার না। টাইগার উডসের সঙ্গে খেলাটা যে আমার আশৈশব স্বপ্ন।’প্রথম রাউন্ডে অবশ্য উডসকে সঙ্গী হিসেবে পাচ্ছেন না সিদ্দিকুর। আজ তাঁর টি সঙ্গী যুক্তরাষ্ট্রেরই জন হাহ। টি-তে উডসকে পান বা না পান এক টুর্নামেন্টে খেলার স্বপ্নটা তো পূরণ হচ্ছে। তাতেই রীতিমতো উচ্ছ্বসিত সিদ্দিকুর কুয়ালালামপুরে নেমেই বললেন, ‘আমি দারুণ রোমাঞ্চি ত, কারণ এ সপ্তাহে স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে।’স্বপ্নের নায়কের সঙ্গে খেলা। তাই ভালোমতোই প্রস্তুত সিদ্দিকুর। ম্যাকাও ওপেনের সময় ভুগছিলেন পিঠের ব্যথায়। সেটা থেকে সেরে উঠতেই এরপর নিলেন বিশ্রাম। খেলেননি গত সপ্তাহের ইন্ডিয়া ওপেনে। ব্যথাটা এখন কমে গেছে অনেকটাই। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর ওয়েবসাইট।