সিদ্দিকুরের হোল-ইন-ওয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের পর স্কটল্যান্ড, পর পর দুটি টুর্নামেন্টে ঠিক নিজেকে মেলে ধরতে পারেননি সিদ্দিকুর। কিন্তু কাল শুরু হওয়া ম্যাকাও ওপেনে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশের সেরা গলফার। সাড়ে সাত লাখ ডলারের এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে প্রথম রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলে আরও তিনজনের সঙ্গে যৌথভাবে ৪ নম্বরে আছেন। পারের চেয়ে ৮ শট কম খেলে শীর্ষে ভারতের গগনজিৎ ভুল্লার। কাল ১৪০ গজের ষষ্ঠ হোলটা (পার ৩) সিদ্দিকুর পেরিয়েছেন এক শটেই (হোল-ইন-ওয়ান)। এ ছাড়া আরও পাঁচটি ‘বার্ডি’ করেছেন। তবে দুটি ‘বোগি’ না হলে দ্বিতীয় স্থানেই উঠে যেতেন এশিয়ান অর্ডার অব মেরিটের নবম স্থানে থাকা সিদ্দিকুর। ওয়েবসাইট।