সিদ্দিকুরের ৯ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান: ৯/৮৪
সিদ্দিকুর রহমান: ৯/৮৪

সিদ্দিকুরের কি আফসোস হচ্ছে? বিসিবি অনূর্ধ্ব-১৬ দলের এই বাঁহাতি স্পিনার আফসোস করতেই পারে। মাত্র একটি উইকেটের জন্যই তো ইনিংসে ১০ উইকেট পেল না বিকেএসপির ছাত্র। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় তিন দিনের ম্যাচে ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৬ দলের প্রথম ইনিংসে ৮৪ রানে ৯ উইকেট নিয়েছে সিদ্দিকুর। বাকি উইকেটটিতেও অবদান আছে তার। পরশু ম্যাচের প্রথম দিনে মধ্যপ্রদেশের ওপেনার রিশভ চৌবেকে রানআউট করে দলকে প্রথম উইকেট এনে দেয় নবম শ্রেণীতে পড়ুয়া এই ক্রিকেটার। ইনিংসে মোট ৪১.১ ওভার বল করেছে সাকিব আল হাসানকে আদর্শ মানা এই কিশোর।
৫ উইকেটে ২০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা সফরকারী দলটি অলআউট হয়েছে ২৯০ রানে। দলটির সাত নম্বর ব্যাটসম্যান আশুতোষ শর্মা করেছে ১০৫। ষষ্ঠ উইকেটে তেজরাজ সিংয়ের (৭১) সঙ্গে ১৪৮ রান যোগ করেছে আশুতোষ। বিসিবি অনূর্ধ্ব-১৬ দিন শেষ করেছে ৫৫ ওভারে ২ উইকেটে ৭১ রান তুলে।