সিদ্ধান্ত ছিল ফিল্যান্ডার-স্টেইনেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও মুখে হাসি নেই, আবার হতাশায়ও নুয়ে পড়েননি কেউ। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা-ভারত জোহানেসবার্গ টেস্ট ড্র হয়েছে, ছবিটাই বলে দিচ্ছে সব! পরশু রোমাঞ্চকর সেই টেস্টের শেষ প্রহরে ষ এএফপি
কারও মুখে হাসি নেই, আবার হতাশায়ও নুয়ে পড়েননি কেউ। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা-ভারত জোহানেসবার্গ টেস্ট ড্র হয়েছে, ছবিটাই বলে দিচ্ছে সব! পরশু রোমাঞ্চকর সেই টেস্টের শেষ প্রহরে ষ এএফপি

শেষ ওভারের শুরু থেকেই ওয়ান্ডারার্সের গ্যালারিতে দুয়ো। প্রতিটি বলের সঙ্গেই হচ্ছিল জোরালো। সবচেয়ে বড় দুয়োটা শোনা গেল ম্যাচের শেষ বলে ডেল স্টেইন ছক্কা মারার পর! দিনের শুরুতে ম্যাচের ফল ‘ড্র’ বলা হলে সানন্দেই লুফে নিত দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও ড্রয়ের নিরাপদ পথে হাঁটার ব্যাপারটিকে যে ভালোভাবে নেয়নি স্বাগতিক দর্শক, সেটি বলল ওই দুয়োই।
অনেক গুঞ্জন, অনুমানও ডালপালা মেলছে। রেকর্ড গড়া জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ বলে ১৬। সেঞ্চুরিয়ান ফ্যাফ ডু প্লেসিস রানআউট হওয়ার পর টানা ১৫ বলে কোনো রান হলো না! এমনকি ব্যাটে-বলে করার চেষ্টাই করছিলেন না ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইন। শেষ ওভারেও জয়ের কোনো চেষ্টা করেননি দুই ব্যাটসম্যান। পুরো ক্রিকেট-বিশ্ব এতে অবাক হলেও দুই ব্যাটসম্যান সমর্থন পেয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথের, ‘শেষ পর্যন্ত উইকেটে থাকা দুই ব্যাটসম্যান যে সিদ্ধান্ত নিয়েছে, দলের সর্বোচ্চ স্বার্থেই নিয়েছে। মরনে (মরকেল) দাঁড়াতেই পারছিল না। আর ইম্মি (ইমরান তাহির)...সে হয়তো নিজেকেই বলছিল যে নিজেও জানে না যে ইম্মির কাছ থেকে কতটা পাওয়া যাবে! ডেল ও ভারনন উইকেটে যে সিদ্ধান্ত নিয়েছে, দল হিসেবে সেটিকেই আমাদের সমর্থন করতে হবে।’
এসব ক্ষেত্রে সাধারণত ড্রেসিংরুম থেকে পাঠানো বার্তা বা দলের চাওয়াকেই অনুসরণ করেন উইকেটে থাকা ব্যাটসম্যানরা। তবে স্মিথ কোনো বার্তা পাঠাননি, ‘ওভারের মাঝখানে তো আর বার্তা পাঠানো যায় না। সেটির অনুমতি নেই। উইকেটে যাওয়ার আগে ডেলকে বলা হয়েছিল, ম্যাচটিকে শেষ ওভারে নিয়ে যেতে। কিন্তু দুটি মেডেন ওভার কাজটা কঠিন করে দিল। আসলে জয় এনে দেওয়ার কাজটা ভারননকেই করতে হতো। কিন্তু যথেষ্ট সুযোগ সে পায়নি।’
স্মিথ স্বীকার না করলেও হতাশাটা লুকাননি ডু প্লেসিস। ১৩ মাস আগে টেস্ট অভিষকেই শেষ দিনে অসাধারণ এক সেঞ্চুরি করে ড্রয়েও পেয়েছিলেন জয়ের স্বাদ। পরশু আরেকটি অসাধারণ সেঞ্চুরিতে ম্যাচ বাঁচালেন। কিন্তু এবার কণ্ঠে আক্ষেপ, ‘যে জায়গায় আমরা ছিলাম, ম্যাচটি জিতে ইতিহাসের অংশ হতে পারলেই আমাদের ভালো লাগত।’ আর সবার মতো তিনিও ম্যাচের টার্নিং পয়েন্ট মানছেন নিজের রানআউটকে, ‘আমি ও এবি ওভারপ্রতি চার রান অনায়াসেই তুলছিলাম। আমাদের পরিকল্পনা ছিল শেষ ১০ ওভার পর্যন্ত ব্যাট করা। এবি আউট হওয়ার পর জেপিও ফিরে গেল, তখনই জানতাম যে আমি আউট হলে দল বিপাকে পড়ে যাবে।’
হতাশ আরও অনেকেই। এই জোহানেসবার্গেই অস্ট্রেলিয়ার ৪৩৪ তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই জয়ের নায়ক হার্শেল গিবস পরশু দলকে জয়ের পথে দেখে টুইট করলেন, ‘৪৩৮ করে জয়ের চেয়েও বড় জয়।’ কিন্তু পরে তাঁর টুইট, ‘এমন ড্রয়ের চেয়ে জয়ের চেষ্টায় হেরে যাওয়া ভালো!’ ওয়েবসাইট।