সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির সহযোগী দেশগুলোর জন্য সুখবর। ২০১৫ সালের বিশ্বকাপের ব্যাপ্তি কমিয়ে ১০ দলের লড়াইয়ে নামিয়ে আনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।পূর্ণ সদস্য ১০ দেশকে বিশ্বকাপে অংশ নিতে দেওয়ার প্রসঙ্গটা নতুন নয়। আইসিসি বেশ আগে থেকেই সরাসরি এ কথা বলে আসছিল। ৪ এপ্রিল মুম্বাইয়ে এক বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্তটা ঘোষণা করা হয়। এত দিন অনড় অবস্থানে থাকলেও নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি পুনর্বিবেচনার ঘোষণা দিল আইসিসি।এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সহযোগী দেশগুলোর কথা ভেবে আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ার নির্বাহী বোর্ডকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। আগামী জুনে অনুষ্ঠেয় বোর্ডের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। রয়টার্স।