সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতদিনে একটা সুখবর পেলেন কেভিন ও’ব্রায়েন ও রায়ান টেন ডেসকাটরা। ২০১৫ বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও পেতে পারেন তাঁরা! আর সুযোগটা তৈরি করেছেন শারদ পাওয়ার। আগামী জুনে হংকংয়ে আইসিসির বার্ষিক সভায় আইসিসির নির্বাহী বোর্ডকে ২০১৫ বিশ্বকাপের ফরম্যাট পুনর্বিবেচনা করতে বলেছেন খোদ আইসিসির সভাপতি।শুধু টেস্ট খেলুড়ে ১০ দলই আগামী বিশ্বকাপে খেলবে—এ মাসের শুরুতে সিদ্ধান্তটা জানিয়েছিল আইসিসি। কিন্তু আইসিসি সমালোচিত হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিশেষ করে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড তো কিছুতেই এটা মানতে পারছিল না। গত দুটি বিশ্বকাপে দারুণ খেলা আয়ারল্যান্ড তো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণাও দিয়ে রেখেছে।সহযোগী দেশগুলোর সমালোচনা ও অনুরোধের মুখে কাল শারদ পাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমি এই ব্যাপারটি আরও গভীরভাবে ভেবে দেখার ও আরও একবার পুনর্বিবেচনার জন্য বোর্ডকে (আইসিসির নির্বাহী) অনুরোধ করেছি। আমি সহযোগী দেশগুলোর মনোভাব বুঝতে পেরেছি আর এখন আইসিসি যতটা ভালোভাবে সম্ভব ব্যাপারটা দেখবে।’পাওয়ারের কথায় আশার আলো দেখতে পারে আয়ারল্যান্ড, হল্যান্ড, কেনিয়াসহ সব সহযোগী সদস্যদেশ। হংকংয়ের সভার সিদ্ধান্ত দেখার জন্য এখন তাদের অপেক্ষা। ওয়েবসাইট।