সিদ্ধান্তে অটল রইলেন প্রানদেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল ঘোষণা করছেন প্রানদেল্লি।
দল ঘোষণা করছেন প্রানদেল্লি।

ইতালি কোচ সিজারে প্রানদেল্লি আগেই জানিয়েছিলেন, ফ্রান্সেসকো টট্টি, লুকা টনি, আন্তোনিও ডি নাতালের মতো বয়সী খেলোয়াড়েরা তাঁর বিশ্বকাপ পরিকল্পনায় নেই! অথচ চলতি মৌসুমে ক্লাব ফুটবলে এ তিনজনই ছিলেন ফর্মে। আজ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণায় প্রানদেল্লির পূর্বঘোষণারই প্রতিফলন ঘটল। তারুণ্যনির্ভর বিশ্বকাপ দলের ঘোষণা দিলেও বুফন-পিরলোর মতো পুরোনো সেনানীদের ঠিকই ঠাঁই দিয়েছেন দলে।

গোলরক্ষক
জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), সালভাতোরে সিরিগু (পিএসজি), মাতিয়া পেরিন (জেনোয়া)।

ডিফেন্ডার
আন্দ্রেয়া বারাজাগলি (জুভেন্টাস), লিওনার্দো বনুচ্চি (জুভেন্টাস), জর্জো কিল্লিনি (জুভেন্টাস), গ্যাব্রিয়াল পালেত্তা (পার্মা), আন্দ্রেয়া রানোক্কিয়া (ইন্টার মিলান), ইনািসও আবাতে (মিলান), মাত্তিয়া দে সিও (মিলান), ক্রিস্টিয়ান মাজ্জো (নাপোলি), মাত্তেও দারমিয়ান (টরিনো), ম্যানুয়েল প্যাসক্যুল (ফিওরেন্টিনা)।

মিডফিল্ডার
আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস), ক্লদিও মারকিসিও (জুভেন্টাস), থিয়াগো মোত্তা (পিএসজি), মার্কো ভেরাত্তি (পিএসজি), রিকার্ডো মোন্টোলিভো (মিলান), ড্যানিয়েলে ডি রসি (রোমা), আন্তোনিও কান্দ্রেভা (লািসও), মর্কো পারোলো (পার্মা), আলবের্তো আকুইলানি (ফিওরেন্টিনা), রমুলো (ভেরোনা)।

ফরোয়ার্ড
মারিও বালোতেল্লি (মিলান), আন্তোনিও কাসানো (পার্মা), আলেসিও সিয়ার্সি ( তোরিনো), সিরো ইমোব (তোরিনো), জুজেপ্পে রসি (ফিওরেন্টিনা), মাত্তিয়া দেস্ত্রো (রোমা), লরেঞ্জো ইনসিন (নাপোলি)।