সিনসিনাটি ওপেন জিতলেন ফেদেরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য শেষ হওয়া লন্ডন অলিম্পিকের ফাইনাল পর্যন্ত গিয়েও সোনাটা জেতা হয়নি রজার ফেদেরারের। অ্যান্ডি মারের কাছে হেরে অধরা থেকে গেছে গোল্ডেন ক্যারিয়ার গ্রান্ড স্ল্যাম পূরণের স্বপ্ন। তবে এবার সিনসিনাটি ওপেন জিতে সেই ব্যর্থতাই হয়তো ভুলতে চাইলেন এ সময়ের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে পঞ্চমবারের মতো সিনসিনাটি ওপেন শিরোপা জিতেছেন ফেদেরার।টেনিসের ১ নম্বর তারকা নোভাক জকোভিচকে ৬-০, ৭-৬ (৯/৭) গেমে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ফেদেরার। প্রথম সেটটা খুব সহজে জিতলেও দ্বিতীয় সেটে জয় পেতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে এই সুইস তারকাকে। ৮০ মিনিটের জমজমাট লড়াই শেষে অবশ্য শেষ হাসিটা ফেদেরারই হেসেছেন। ইএসপিএন