সিনিয়র ডিভিশন ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে কাল ঢাকা ওয়ান্ডারার্স ৩-২ গোলে হারিয়েছে মহাখালী একাদশকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ১০ মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন ওয়ান্ডারার্সের দিপু। এর পর ৪৮ ও ৭৩ মিনিটে দুটি গোল করেন মহাখালীর শাহিন। ৭৫ মিনিটে খেলায় সমতা ফেরান ওয়ান্ডারার্সের মতিউর। ইনজুরি সময়ে নয়নের গোলে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স। প্রথম বিভাগ বাস্কেটবল: প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবলে রেইথস ক্লাব ৫৪-৩৩ পয়েন্টে বকশীবাজার ক্লাবকে হারিয়েছে। ধানমন্ডি বাস্কেটবল ইনডোরে ফ্লেইম বয়েজ ক্লাব ৫৪-৪৫ পয়েন্টে রেঞ্জার্স ক্লাবকে ও দ্য গ্রেগরিয়াস ক্লাব ৭১-৬৬ পয়েন্টে ইউরোপা ইয়ুথ ক্লাবকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক