সিনিয়র ডিভিশন ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দুই বছর পর ঢাকার সিনিয়র ডিভিশন ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে। ৫-১০ এপ্রিল দলবদল। লিগ শুরু ২ মে। সিদ্ধান্তটা নিয়েছে নবগঠিত সিনিয়র ডিভিশন লিগ কমিটি। ইসমত জামিল আকন্দকে (লাভলু) চেয়ারম্যান ও সাব্বির হোসেনকে সম্পাদক করে ১১ সদস্যের ওই লিগ কমিটি গঠিত হয়েছে সম্প্রতি। এর আগে বারবার তারিখ দিয়েও এই লিগ হয়নি। দলবদল নিয়ে ছিল নানা টালবাহানা। নতুন কমিটির প্রতিশ্রুতি, কোনো অজুহাতেই আর পেছানো হবে না লিগ। যেখানে খেলার কথা পেশাদার লিগের বাইরের দলগুলো।