সিনিয়রদের অবসর: সৌরভ-কপিলের ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স অনেক হয়েছে। তরুণেরা সুযোগ পাচ্ছেন না বলে বয়সের বিবেচনায় শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবসরের দাবি অনেকে তুলতেই পারেন। কিন্তু এখনই কি ভারতের এই সিনিয়র ক্রিকেটারদের অবসরে যাওয়া উচিত?ভারতের ইতিহাসে জনপ্রিয় অধিনায়কদের অন্যতম সৌরভ গাঙ্গুলী মনে করেন, অবসরের সিদ্ধান্ত সিনিয়রদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। তবে সৌরভের সঙ্গে ভিন্নমত পোষণ করে কপিল দেবের বক্তব্য, প্রয়োজনে জোর করে সিনিয়রদের অবসরে পাঠানো উচিত।‘শচীন, দ্রাবিড় ও লক্ষ্মণের অবসরের সিদ্ধান্তটা ওদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। ওদের পারফরম্যান্স যখন নিচে নামবে, নিজে থেকেই ওরা চলে যাবে’—এক সাক্ষাত্কারে বলেছেন সৌরভ।সৌরভ বলেন, ‘সিনিয়রদের অবসর নেওয়ার সঠিক সময় এখন নয়। এই সিনিয়রদের চ্যালেঞ্জ করার মতো কোনো তরুণ ক্রিকেটারও আমরা পাইনি।’সৌরভের আশঙ্কা, শচীনরা এখনই অবসরে গেলে টেস্টে বিপর্যয়ের মধ্যে পড়বে ভারতীয় দল। সৌরভ বলেন, দ্রাবিড় ও লক্ষ্মণ এরই মধ্যে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছে। শচীনও কম খেলে। সীমিত ওভারের ক্রিকেটে তরুণেরা নিজেদের সামর্থ্য দেখাতে পারে। কিন্তু টেস্ট ক্রিকেট নিয়ে আমি শঙ্কিত।’অবশ্য ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, প্রয়োজনে জোর সিনিয়রদের অবসরে পাঠানো উচিত। কাজটা কঠিন হলেও তা করতে হবে নির্বাচকদের।কপিল বলেন, কোনো খেলোয়াড়ই অবসর নিতে চান না। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে কাজটা নির্বাচকদের করতে হবে। ওয়েবসাইট।