সিনিয়ররাই ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়েছে: গিবসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পণ ক্ষুব্ধ করেছে সবাইকে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালকে ‘পান্তা-ভাতে’ পরিণত করায় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ওপর খড়্গহস্ত প্রায় প্রত্যেক সাধারণ ক্রিকেট অনুরাগীই। তবে, সাধারণ ক্রিকেটানুরাগীদের চেয়েও লজ্জা সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে উইন্ডিজ টিম ম্যানেজমেন্টকেই। কোয়ার্টার ফাইনালে উঠেও বিন্দুমাত্র লড়াই সৃষ্টি করতে না পারার কারণে দলের মধ্যেই চলছে বিস্তর আত্মবিশ্লেষণ। দলের কোচ ওটিস গিবসন সোজাসাপটাই জানিয়েছেন নিজের ক্ষুব্ধতা। বলেছেন, দলের সিনিয়র খেলোয়াড়দের জন্যই ওয়েস্ট ইন্ডিজের এ পরিণতি।‘আমি দলের সিনিয়র খেলোয়াড়দের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। কেউ নিজের সেরাটা দিতে পারেনি। কেউ দায়িত্ব নিয়ে খেলেনি। তাদের ওপর ওয়েস্ট ইন্ডিজ দলের অনেক কিছুই নির্ভরশীল ছিল। কিন্তু, তারা খুব বাজেভাবেই ব্যর্থ হয়েছে।’ গিবসনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া।সিনিয়রদের ওপর ক্ষোভ ঝাড়লেও গেইল, সারোয়ান, চন্দরপলদের কোয়ার্টার ফাইনালই শেষ ম্যাচ ছিল কি না—সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি গেবসন। তবে তিনি বলেছেন, দলে একটা ওলট-পালটের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেছেন, ‘এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে একদমই অভিযোগ নেই গিবসনের। তাঁর মতে, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, তাতে উইকেটকে দায়ী করা খুবই অন্যায়। তারা নিজেরাই নিজেদের ভরাডুবির জন্য দায়ী।’ ওয়েবসাইট।