সিনেমা ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুনের ঘটনা। ছদ্ম বাস্কেটবল খেলোয়াড় সেজে নিউইয়র্কের বার্কলেস সেন্টারের বাইরে ঘোরাঘুরি করছিলেন লেখক কনর টুল। ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতা হওয়ায় তাঁকে সেদিন সবাই ভেবেছিলেন বাস্কেটবল খেলোয়াড়। উদীয়মান তারকাকে সামনে পেলে মানুষ যেমনটা করে, সেদিন সেখানে উপস্থিত সবাই সেটাই করেছিলেন। সেই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটা দাগ কাটে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের মনে। সেই ঘটনা অবলম্বনে চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। বাল্যবন্ধু মেভেরিক কার্টারকে নিয়ে স্প্রিং হিল এন্টারটেইনমেন্ট নামে প্রযোজক সংস্থা খুলেছেন জেমস। এটি হবে এই প্রযোজনা সংস্থার প্রথম ছবি। ছবিটি নির্মাণের জন্য নিউ লাইন সিনেমার সঙ্গে জুলাইয়ে চুক্তিও হয়ে গেছে স্প্রিং হিলের। বাস্কেটবলের সফল তারকা কি চলচ্চিত্র ব্যবসায় সফল হতে পারবেন? এএফপি।