সিনেমা হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার সিনেমা হলগুলোতেও লেগেছে বিশ্বকাপ উন্মাদনার ঢেউ। মেসিদের খেলা থাকলেই দেশটির সিনেমা হলগুলো হয়ে উঠছে একেকটা স্টেডিয়াম। সিনেমা বাদ দিয়ে সরাসরি দেখানো হচ্ছে আর্জেন্টিনার খেলা। বিশ্বকাপ প্রতিবেশী দেশে হওয়ায় এবার প্রচুর আর্জেন্টাইন সমর্থক সীমানা পেরিয়ে পাড়ি জমিয়েছেন ব্রাজিলে। ব্রাজিলের সমুদ্রসৈকতগুলোকে আর্জেন্টাইনরা বানিয়ে ফেলেছেন ঘর-বাড়ি। ইচ্ছা থাকা সত্ত্বেও যাঁরা ব্রাজিলে যেতে পারেননি, তাঁদের জন্যই বড় পর্দায় আরাম করে খেলা দেখার এই উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার জাতীয় চলচ্চিত্র কর্তৃপক্ষ। বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি যেমন দেশের ২৩টি প্রদেশের ৩৮টি সিনেমা হলে সরাসরি সম্প্রচার করা হয়। তাতে বিনা পয়সায় উচ্চমানের খেলা দেখেছে এক লাখেরও বেশি মানুষ। আজ হল্যান্ডের সঙ্গে সেমিফাইনালটিও সরাসরি সম্প্রচার করা হবে। ফাইনালে উঠলে তো কথাই নেই। আইএএনএস।