সিনেমায় শ্রীশান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজটা ক্রিকেটের চেয়ে কঠিন। সিনেমায় অভিনয় করার আগেই এই উপলব্ধি ছিল শ্রীশান্তের। স্পট ফিক্সিংয়ের অভিযোগে কিছুদিন জেল খাটার পর আপাতত জামিনে মুক্ত। এই ফাঁকেই মালয়ালম একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব। সানন্দেই সম্মতি দিয়েছিলেন, কিন্তু এখন উদ্বিগ্ন আসলে পারবেন তো? বিতর্কিত ভারতীয় পেসার নামছেন আটঘাট বেঁধে। অভিজ্ঞতাটা অবশ্য নতুন নয়। এর আগেও মালয়ালম এক ছবির ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। মন্দ কপাল! স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর তাঁর অভিনীত অংশটুকু ছেঁটে ফেলেন পরিচালক। ওয়েবসাইট।