সিপিএল একাদশে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে ৬ ইনিংসে করেছেন ২২ রান। তবে বোলিংয়ে যা করেছেন, তাতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ‘টিম অব দ্য টুর্নামন্টে’ জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব গড়েছিলেন টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড (৬/৬)। বোলার হিসেবেই অবশ্য নেওয়া হয়েছে তাঁকে, ব্যাটিং অর্ডারে রাখা হয়েছে আটে। দলের অধিনায়ক মনোনীত হয়েছেন চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াসের অধিনায়ক ক্রিস গেইল। মাইক প্রোক্টর, জেফ ডুজন, মাইক হেইসম্যান, ক্রেগ কোজিয়ারসহ টুর্নামেন্টের আম্পায়ারদের নিয়ে গড়া একটি জুরি বোর্ড নির্বাচিত করেছে এই একাদশ। ওয়েবসাইট।
সিপিএল একাদশ: আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল (অধিনায়ক), লেন্ডল সিমন্স, শোয়েব মালিক, জেমস ফ্রাঙ্কলিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, সাকিব আল হাসান, রায়াদ এমরিট, ক্রিসমার সান্টোকি, মুত্তিয়া মুরালিধরন। দ্বাদশ ব্যক্তি—অ্যাশলি নার্শ।