সিপিএলেও শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে কলকাতা নাইট রাইডার্স, গ্যালারিতে শাহরুখ খান। কখনো সঙ্গে থাকে বউ-সন্তানেরা, কখনো বা ব্যবসায়িক অংশীদার বলিউড অভিনেত্রী জুহি চাওলা। আইপিএলে একেবারেই চোখ-সওয়া এই দৃশ্যটা এবার দেখা যেতে পারে ২০ জুন শুরু ক্যারিবিয়ান ক্রিকেট লিগেও (সিপিএল)! বলিউড ‘বাদশা’ টি-টোয়েন্টিতে এতটাই মজেছেন যে, সাত সমুদ্র তেরো নদী পারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিপিএলেও বিনিয়োগ করছেন। কিনে নিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর আংশিক মালিকানা। টাইমস অব ইন্ডিয়াকে খবরটি জানিয়েছেন খোদ শাহরুখই, ‘এটা আমাদের বৈশ্বিক লক্ষ্যেরই অংশ। ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটীয় ঐতিহ্যের অংশ হতে পেরে আমরা রোমাঞ্চিত।’ রোমাঞ্চিত হয়তো ক্যারিবীয়রাও। এবারের টুর্নামেন্ট টাইটেল স্পনসর হিসেবে পেয়েছে ভারতীয় কোম্পানি হিরো মোটরসকেও। পিটিআই।