সিবান্দাই সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩৫ বলে অপরাজিত ১০৩ রান। দুর্দান্ত সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে সিরিজ উপহার দিয়েছেন ভুসি সিবান্দা। জিম্বাবুয়ের উদ্বোধনী এই ব্যাটসম্যান ম্যাচ সেরা খেলোয়াড় হবেন, জানাই ছিল। সেটা তিনি হয়েছেনও। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ের মর্যাদাও পেয়েছেন সিবান্দা।প্রথম ওয়ানডেতে ছিলেন না। দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রানের পর আজ সিবান্দা করলেন ১০৩ রান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৯ বছর বয়সী এই ক্রিকেটার বললেন, ‘সেঞ্চুরি করে খুব ভালো লাগছে। কিন্তু এটা কেবল আমার একার কৃতিত্ব নয়। সেঞ্চুরি পেতে দলের অন্য সবাই আমাকে সহায়তা করেছে।’