সিবান্দার সেঞ্চুরিতে সিরিজ হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়। তবে পরপর দুই ম্যাচে হেরে সিরিজ হারল বাংলাদেশ।বুলাওয়েতে আজ বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে সাত উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ভুসি সিবান্দার সেঞ্চুরিতে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকেরা।২৪৮ রানের লক্ষ্যটা জিম্বাবুয়ের জন্য কঠিন ছিল না। উদ্বোধনী জুটিতে ভুসি সিবান্দা ও হ্যামিলটন মাসাকাদজা ৭৯ রান এনে দিয়ে পথটা মসৃণ করে দেন আরও। ৪১ রান করে মাসাকাদজা আউট হলে উইকেটে যান সিকান্দার রাজা। ভুসি সিবান্দাকে যথার্থ সঙ্গে দেন তিনিও। সাজঘরে ফেরার আগে দলীয় সংগ্রহে ৩৭ রান যোগ করেন সিকান্দার। জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান সিবান্দার উইকেটের দেখা শেষ পর্যন্তও পাননি বাংলাদেশি বোলাররা। দলকে সিরিজ উপহার দিয়ে ১৩৫ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে ৪৬ বলে ৫৫ রান নিয়ে অপরাজিত থাকেন সিন উইলিয়ামস। রবিউল ইসলাম, জিয়াউর রহমান ও মাহমুদউল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।এ ম্যাচে বাংলাদেশের শুরুটাই ছিল হতাশার। ব্যাট করতে নেমে ১১০ রানের মধ্যেই পাঁচ উইকেট নেই। এর পরও যে বাংলাদেশ দলের সংগ্রহটা আড়াই শর কাছাকাছি পর্যন্ত যায়, এর কৃতিত্ব নাসির হোসেন ও মাহমুদউল্লাহর। বিপর্যয়ের মধ্যেও ষষ্ঠ উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ৭৯ রান যোগ করেন তাঁরা। ৭৪ বলে ৬৩ রান করা নাসিরকে ফেরান কেইল জার্ভিস। তবে মাহমুদউল্লাহকে ফেরাতে পারেননি স্বাগতিক বোলাররা। ৭৩ বলে ৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। এর আগে ব্যাট হাতে কিছুটা সফল ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাঁরা দুজনেই ৩২ রান করে আউট হন। জিম্বাবুয়ের হয়ে কেল জার্ভিস, ব্রায়ান ভিটোরি ও টেন্ডাই সাতারা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২৪৭/৯ (৫০ ওভার)মাহমুদউল্লাহ ৭৫*, নাসির ৬৩, তামিম ৩২, মুশফিকুর ৩২জার্ভিস ২/৬৩, ভিটোরি ২/৪৩, টেন্ডাই ২/৫৯জিম্বাবুয়ে: ২৫১/৩ (৪৭.১ ওভার)সিবান্দা ১০৩*, উইলিয়ামস ৫৫* মাসাকাদজা ৪১, সিকান্দার ৩৭রবিউল ১/৪৫, জিয়াউর ১/২৫ মাহমুদউল্লাহ ১/২৯ফল: জিম্বাবুয়ে সাত উইকেটে জয়ী।সিরিজ: তিন ম্যাচের সিরিজ জিম্বাবুয়ে ২-১-এ জয়ী।