সিমন্সের ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন কোচ ফিল সিমন্স। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচনে ‘বাইরের হস্তক্ষেপ’-এর অভিযোগ তোলায় ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করে সিমন্সকে। বোর্ডকে লেখা এক চিঠিতে সিমন্স লিখেছেন, ‘মুহূর্তের পাগলামি পেয়ে বসায় স্কুলের বালকসুলভ ভুল করেছি আমি। এটা আমার বৈশিষ্ট্য নয়। গভীরভাবে দুঃখিত বলে আমি ক্ষমা চাইছি।’ তবে ক্ষমা চাইলেও শ্রীলঙ্কা সফরে কোচ হিসেবে সাবেক উইন্ডিজ অলরাউন্ডারকে হয়তো দেখা যাবে না। অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন এলডিন ব্যাপটিস্ট। আইএএনএস।