সিমিওনে বলছেন ঘুরে দাঁড়াবে স্পেন

ইউরোপের ক্লাব মৌসুমে এবার তিনি ছিলেন আলোচিত ব্যক্তিত্ব। তবে রণপরিকল্পনা করা, ছক কাটা, দল সামলানোয় আপাতত বিরতি। বিশ্বকাপের মহারণে ডিয়েগো সিমিওনে শুধু দর্শক। টুকটাক বিশেষজ্ঞ মতামত দেওয়া আর কলাম লেখা অবশ্য চলছে। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ হিসেবে এবার যেমন নিজের স্বাতন্ত্র্য ফুটিয়ে তুলতে পেরেছেন সিিমওনে, তেমনি ফুটবল ভাবনাতেও আর সবার চেয়ে ভিন্ন। স্পেনের লজ্জাজনক বিদায়ে তাদের ব্যর্থতা চেয়ে প্রতিপক্ষের সাফল্যকেই বড় করে দেখছেন সিমিওনে। তাঁর ধারণা, শিগগিরই আবার ঘুরে দাঁড়াবে স্পেন!
প্রতিপক্ষ দলগুলো স্পেনকে আটকানোর ফর্মুলা বের করায় খুব একটা অবাক হননি সিমিওনে, ‘কয়েক বছর ধরে সব দলেরই লক্ষ্য ছিল স্পেনকে হারানো। ওদের আটকানোর উপায় বের করা তাই খুবই স্বাভাবিক। ফুটবল খেলাটাই এমন, প্রতিপক্ষ কখনো কখনো ভালো খেলে। প্রতিপক্ষ যদি প্রস্তুতি ভালো নেয়, মাঠে বেশি আগ্রাসী থাকে, নিজেদের উজাড় করে দেয়, তখন জিততেই পারে। হল্যান্ড ও চিলিও ভালো খেলেই জিতেছে, স্পেনকে থামানোর উপায় বের করেছে।’
হল্যান্ডের কাছে ৫-১ গোলে উড়ে যাওয়ার পরই অনেকে স্পেনের জন্য বিপৎসংকেত দেখতে পাচ্ছিলেন। কিন্তু কোচ ভিসেন্তে দেল বস্ক মনে হয় অতটা দেখেননি । চিলির বিপক্ষে পরের ম্যাচে খুব বেশি পরিবর্তন তাই আনেননি একাদশে, পাল্টাননি খেলর ধরনও। অনেকে এতে শূলে চড়িয়েছেন দেল বস্ককে। তবে সিমিওনের ভাবনা ভিন্ন এখানেও, ‘স্পেন সব সময়ই এভাবেই খেলে আসছে, এভাবে খেলেই এত এত শিরোপা জিতেছে। যারা এখন “প্ল্যান িব”-এর কথা বলছে, তারা তো সেই কথা স্পেনের সাফল্যের সময়টায় বলেনি! বাস্তবতা হলো, প্রতিপক্ষও জয়ের জন্য প্রস্তুিত নেয়, লড়াই করে এবং কখনো কখনো জিতেও যায়। স্পেনের ক্ষেত্রে সেটাই হয়েছে। তবে আমি নিশ্চিত স্পেন আবার ঘুরে দাঁড়াবে, শিগগিরই।’ ওয়েবসাইট।