সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে কাল। স্থানীয় শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে বগুড়া (১৭৮) ১৭ রানে হারিয়েছে পাবনাকে (১৬১)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে পাবনা, বগুড়া, নাটোর ও জয়পুরহাট জেলা অংশগ্রহণ করছে। —নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ