সিরি ‘আ’তে আর্জেন্টাইনদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জিতল ইন্টার মিলান। দুই আর্জেন্টাইন ওয়াল্টার স্যামুয়েল ও ডিয়েগো মিলিতোর কাঁধে চেপে ক্লদিও রানিয়েরির দল পরশু ২-০ গোলে হারিয়েছে শিয়েভো ভেরোনাকে। গত ১০ ম্যাচে ইন্টারের প্রথম জয় এটি।জয়টিও এসেছে নাটকীয়ভাবে। ১৪ মিনিটে পেনাল্টি পায় ইন্টার। কিন্তু মিলিতোর শট রুখে দিয়ে ইন্টারের দুর্দিন মনে করিয়ে দেন শিয়েভোর গোলরক্ষক স্তেফানো সরেন্তিনো। সময় গড়ানোর সঙ্গে মিলিতোর পেনাল্টি-হতাশা আরও গাঢ় হতে থাকে। ৮৭ মিনিট পর্যন্তও ম্যাচ থাকে গোলশূন্য। অবশেষে ত্রাতা হয়ে আসেন আর্জেন্টাইন ডিফেন্ডার স্যামুয়েলস। শেষ মিনিটে নেরাজ্জুরিদের জয় নিশ্চিত করার সঙ্গে পেনাল্টি-ব্যর্থতার হতাশা ভোলেন মিলিতো।এই জয়ে ৭ থেকে সিরি ‘আ’ পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠেছে ইন্টার। অন্য ম্যাচে নিজেদের মাঠে নাপোলি করেছে গোল-উৎসব, ৬-৩ গোলে হারিয়েছে ক্যালিয়ারিকে। হ্যাটট্রিক করেও হতাশায় পুড়েছেন ক্যালিয়ারির আর্জেন্টাইন স্ট্রাইকার জোয়াকিম লারিভে। টানা পঞ্চম জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে নাপোলি।চেলসির জয়এদিকে আন্দ্রে ভিলাস-বোয়াসকে ছাঁটাইয়ের মধ্য দিয়ে চেলসি যেন খুঁজে পেয়েছে জয়ের পথ! অন্তর্বর্তী কোচ রবার্তো ডি মাত্তেওয়ের নেতৃত্বে চেলসি পেল টানা দ্বিতীয় জয়। গত মঙ্গলবার বার্মিংহামের বিপক্ষে এফএ কাপে জেতা চেলসি কাল লিগে স্টোক সিটির বিপক্ষে জিতেছে দিদিয়ের দ্রগবার একমাত্র গোলে। এটা ইংলিশ লিগে দ্রগবার ১০০তম গোল। এই জয়ে আর্সেনালকে চাপে রেখে পয়েন্ট তালিকারও ৪ নম্বরে উঠেছে চেলসি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। এএফপি।