সিরিজ আর বিশ্বকাপে চোখ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজে ফিরতে হবে—কথাটা দ্বিতীয় ওয়ানডের আগেও বলেছিলেন পাকিস্তানের ম্যানেজার ইন্তেখাব আলম। কিন্তু বৃষ্টি ভাসিয়ে নিয়েছে কুইন্সটাউনের দ্বিতীয় ম্যাচ। আগামীকাল তৃতীয় ম্যাচের আগে তাই একই কথা আরেকবার বলতে হলো ইন্তেখাবকে, ‘তৃতীয় ওয়ানডে জিতে আমরা সিরিজে ফিরতে চাই।’নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান তাদের অননুমেয় চরিত্রটি সার্থকভাবে ফুটিয়ে তুলছে। এই ভালো খেলছে তো পরের ম্যাচেই খারাপ। টেস্ট সিরিজটা ১-০-তে জিতল পাকিস্তান। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে উড়ে যাওয়ার পর তৃতীয়টিতে নিউজিল্যান্ডকেই উড়িয়ে দিল। কিন্তু প্রথম ওয়ানডেতে আবার ভেঙে পড়ল পাকিস্তান। হারল ৯ উইকেটে।তবে বিশ্বকাপের আগেই ধারাবাহিকতা ফিরে পেতে চায় পাকিস্তান। তবে এর জন্য দল নিয়ে যে পরীক্ষা-নিরীক্ষা চলছে, সেটা বন্ধ করার পক্ষপাতী তাঁরা নন। বিশ্বকাপের আগে যোগ্যতম একটা দল হয়ে উঠতে চায় পাকিস্তান। আর এ জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোয় ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকেই সুযোগ দেওয়ার পক্ষে ম্যানেজার ইন্তেখাব।বিশ্বকাপ সামনে রেখে নিউজিল্যান্ড দলেও সেই একই চিন্তাভাবনা। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় দুশ্চিন্তা ওপেনিং নিয়ে। এই সিরিজে ভালো একটা ওপেনিং জুটির খোঁজে রয়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়েবসাইট।