সিরিজ জিততে চাই শৃঙ্খলা: ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়নে শোচনীয় পরাজয়ের পর ডারবানে ঘুরে দাঁড়ানো। তাও আবার দ্রুতগতির সবুজ উইকেটে দক্ষিণ আফ্রিকাকেই উল্টো নাস্তানাবুদ করা জয়। স্বভাবতই ‘টিম ইন্ডিয়া’র স্পিরিট এখন যথেষ্টই ওপরে। ডারবানে জয়ের নায়ক ভিভিএস লক্ষ্মণ তো বলেই দিয়েছেন কেপটাউনে জিতেই বিজয় উত্সবটা করবেন তিনি। একটি জয়ই সেঞ্চুরিয়ন টেস্টের পর আত্মবিশ্বাসের তলানিতে থাকা একটি দলের চেহারাই পাল্টে দিয়েছে। তবে সবকিছুর পরও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের কাছ থেকে পারফরম্যান্সের ‘শৃঙ্খলা’ আশা করছেন। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ দেশে নিয়ে যেতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই।‘পরবর্তী ম্যাচে যদি জিততে চাই, তাহলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সর্বোচ্চ পারফর্ম করেই আমাদের জিততে হবে।’ জানিয়েছেন ধোনি।উইকেটটা এত কিছুর পরও যে ভারতের অন্যতম চিন্তার বিষয়, তা-ও ফুটে উঠেছে মহেন্দ্র সিং ধোনির কথায়। তিনি বলেছেন, ‘আসলে আমাদের এমন উইকেটে খেলার অভ্যাস তেমন একটা নেই। এই উইকেটে যেকোনো সময় যেকোনো বিপদ নেমে আসতে পারে, তাই এতে খেলতে হলে আমাদের সতর্ক হয়েই খেলতে হবে।’ সেঞ্চুরিয়ন টেস্ট সিরিজের শুরুতেই দলের আত্মবিশ্বাসে বেশ খানিকটা চিড় ধরিয়েছিল বলে মানছেন ধোনি। তিনি বলেন, ‘সেঞ্চুরিয়নে আমাদের বোলিংটা এতটাই বাজে হয়েছিল, অনেকেই তখন ভেবেছিল, আমাদের হয়তো টেস্টে ২০ উইকেট শিকার করার সামর্থ্যই নেই।’টেস্ট ম্যাচ হারলে দল মানসিক দিক দিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে ধোনি বলেন, সেঞ্চুরিয়নের হারানো আত্মবিশ্বাস আমরা ডারবানে ফিরে পেয়েছি। নিজ দলের বোলাররা প্রাকৃতিকভাবেই সুইং বোলার স্বীকার করে ধোনি বলেন, ‘এই উইকেটে যে ধরনের পেস ও বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে হয়, মানছি, আমাদের দলের বোলাররা সে ধরনের বোলিংয়ে অভ্যস্ত নয়। তাঁরা সবাই প্রাকৃতিকভাবে সুইং বোলার।’টস ভাগ্যটা কেন যেন কিছুতেই ভালো হয় না ধোনির। টস অনেক সময় প্রতিকূল কন্ডিশনে ম্যাচের গতি-প্রকৃতি পরিবর্তন করে জানিয়ে তিনি বলেন, ‘এমন পরিস্থিতি ও কন্ডিশনে টসে হারাটা মাঝে-মধ্যে ধাক্কা খাওয়ার মতো ব্যাপার হয়। ধরুন টসে হেরে আমাদের ব্যাট করতে হল। উইকেট সবুজ, আকাশ মেঘাচ্ছন্ন। এ রকম পরিস্থিতিতে আমরা যদি টসে জিতি, তাহলে হয়তো প্রতিপক্ষকে বিপাকে ফেলা যায়। ম্যাচের পরিস্থিতিই পাল্টে যায়, সহজ হয়ে যায়।’সর্বশেষ ১৪ টেস্টের ১৩টিতেই টসে হারা অধিনায়কের মুখে এ ধরনের কথা শোনাটা খুব একটা অস্বাভাবিক নয়। ওয়েবসাইট।