সিরিজ জিতল অনূর্ধ্ব-১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে (১১০*) কাল শেষ ম্যাচে ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে ১৮ রানের জয়ের পর ফতুল্লা স্টেডিয়ামে কালকের এই জয়ে ২-০-তে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচটা পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে৷
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-এর ৮ উইকেটে করা ২৫৫ রানের জবাবে সফরকারীরা ৪৬.২ ওভারে অলআউট হয়ে গেছে ঠিক ২০০ রানে। বাংলাদেশের মুনিম শাহরিয়ার ৫৫ ও সাইফুদ্দিন ৫০ রান করেছে। ৩টি করে উইকেট পেয়েছে সালেহ আহমেদ ও সঞ্জীব সাহা।