সিরিজ জিতল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য ৫১ বলে প্রয়োজন ২৮ রান, হাতে ৭ উইকেট। এই অবস্থা থেকেও কিনা হারতে বসেছিল ইংল্যান্ড! ৩ উইকেটে ১৮৫ থেকে তাদের স্কোর হয়ে গিয়েছিল ৯ উইকেটে ২০৩। শেষ পর্যন্ত তিন বলের মধ্যে দুটি চার মেরে ইংলিশদের জয় এনে দেন টিম ব্রেসনান। ওল্ড ট্রাফোর্ডে কাল ১ উইকেটের জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে সিরিজ জয় করে নিল ইংল্যান্ড। গ্রায়েম সোয়ান (৪/৩৭) ও জেমস অ্যান্ডারসনের (২/৩৩) দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২১২ রানে বেঁধে ফেলেছিল ইংল্যান্ড। সর্বোচ্চ ৬১ করেন শেন ওয়াটসন। ইংল্যান্ডের সর্বোচ্চ ৮৭ রান অধিনায়ক স্ট্রাউসের, ৩০তম জন্মদিনে পিটারসেন করেছেন ২৫। ৩টি করে উইকেট নিয়েছেন ডগ বলিঞ্জার এবং প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নামা শন টেইট। ওয়েবসাইট।