সিরিজ জিতল ইংল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ উইকেট হাতে নিয়ে ১৮ বলে প্রয়োজন ২৩ রান। অবিশ্বাস্যভাবে এই ম্যাচটিও হেরে বসল পাকিস্তান! শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান, শেষ বলে ৬। কিন্তু মিসবাহকে বোল্ড করে দিলেন জেড ডার্নব্যাখ, ৫ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতল ইংল্যান্ড (২-১)। ইংল্যান্ডের ইনিংসের শেষ বলে আইজাজ চিমার ফুলটসে ছয় মেরেছিলেন কেভিন পিটারসেন, ওই ছয়টাই শেষ পর্যন্ত হয়ে গেল জয়-পরাজয় নির্ধারক! এই প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৫০ রানের কম করেও জিতল ইংল্যান্ড।টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে বলতে গেলে একাই টেনেছেন কেভিন পিটারসেন। আদ্যন্ত ব্যাটিং করে ৫২ বলে করেছেন ৬২। ২৩ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ১২৯ রানে বেঁধে ফেলেছিলেন সাঈদ আজমল। শেষ পর্যন্ত যথেষ্ট হয়েছে সেটাই। ওয়েবসাইট।