সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং-ব্যর্থতার পরও প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কাল হাম্বানটোটায় ‘একটু’ উন্নতি করে (১৪৫/৬) করে প্রোটিয়ারা জিতেছে ২২ রানে। প্রথম দুটি ম্যাচ জিতেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিল সফরকারীরা। আগামীকালের শেষ ম্যাচটি দলটির জন্য শুধুই আনুষ্ঠানিকতা। তবে শ্রীলঙ্কার জন্য সেটা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার লড়াই। ওয়েবসাইট।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান (২১ বলে) করে ম্যাচসেরা ডেভিড মিলার। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১২৩। এদিনও স্বাগতিকদের হয়ে যা লড়ার লড়েছেন এক কুমার সাঙ্গাকারা (৩৯)।