সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিসবাহ- উল হকের দল হেরে গেল ২৮ রানে। এক ম্যাচ বাকি থাকতেই ৩-১-এ ওয়ানডে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
ওপেনার অ্যান্টন ডি ককের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে করে ২৬৬ রান। হাশিম আমলার সঙ্গে ককের উদ্বোধনী জুটিতেই আসে ৮৭ রান। জুনাইদের বলে মিসবাহর ক্যাচ হওয়ার আগে কক করেছেন ১৩৫ বলে ১১২।
জবাবে ৮৬ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে মাকসুদ আর মিসবাহর জুটিতে স্বপ্ন দেখছিল পাকিস্তান। কিন্তু ব্যক্তিগত ৫৬ রানে মাকসুদ ফিরে যাওয়ার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওরা। আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে উইকেট দেন মিসবাহও (৬৫)। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই পাকিস্তান অলআউট হয়ে যায় ২৩৮ রানে। তথ্যসূত্র: ক্রিকইনফো।