সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি পিছু ছাড়েনি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সিরিজে। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মতো ফল হয়েছে কাল চতুর্থ ম্যাচেও। আর সেই ফলটা যথারীতি শ্রীলঙ্কার পক্ষে। বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটা শ্রীলঙ্কা জিতে নিল এক ম্যাচ বাকি থাকতেই (৩-০)।বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটা নেমে আসে ৩২ ওভারে। তাতে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড গড়ে মাত্র ১৩১ রানের পুঁজি। আগের ম্যাচে সেঞ্চুরি করা তিলকরত্নে দিলশানবিহীন শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৩৪ বল বাকি থাকতেই পৌঁছে যায় লক্ষ্যে। দিলশানের পরিবর্তে নামা দিনেশ চান্ডিমাল করেছেন সর্বোচ্চ ৪৩ রান। কুমার সাঙ্গাকারা অপরাজিত থাকেন ৪২ রানে। উপুল থারাঙ্গা করেন ২৭ রান।বৃষ্টিভেজা পিচের সুবিধা নিতে আগের ম্যাচের মতো কালও টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান মাহেলা জয়াবর্ধনে। তবে নিউজিল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখতে পেসারদের ছাপিয়ে শ্রীলঙ্কার বোলিং নায়ক হয়ে ওঠেন স্পিনার জীবন মেন্ডিস। ১৫ রানে ৩ উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। সিরিজের শেষ ওয়ানডেটি আগামীকাল এই হাম্বানটোটাতেই। ওয়েবসাইট।