সিরিজ জেতা হলো না ওয়েস্ট ইন্ডিজের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ বছর পর ওয়ানডে সিরিজ জেতার সুযোগ এসেছিল। ড্যারেন স্যামি দুর্দান্ত এক ইনিংস খেলে বেশ সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। সেন্ট লুসিয়ায় পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৩০ রানের জয় তোলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২-এ ড্র করেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ম্যাচটি ‘টাই’ হয়।গতকাল রাতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ২৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৪৭.২ ওভার ২৫১ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের কারিগর ছিলেন শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও পিটার ফরেস্ট। এই তিন ব্যাটসম্যানের সংগ্রহ যথাক্রমে ৬৬, ৬৯ ও ৫৩ রান। ওয়াটসন ও ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে আসে ১১৮ রান।২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই জনসন চার্লসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৭৬ রানে পতন ঘটে পঞ্চম উইকেটের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন অধিনায়ক স্যামি। এ ছাড়া আদ্রিয়ান বারাথ ৪২ ও আন্দ্রে ৪১ রান।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ২৮১/৯ (৫০ ওভার)ওয়ার্নার ৬৯, ওয়াটসন ৬৬, ফরেস্ট ৫৩রাসেল ৬১/৪, রোচ ৫৩/৩ওয়েস্ট ইন্ডিজ: ২৫১/১০ (৪৭.২ ওভার)স্যামি ৮৪, বারাথ ৪২, রাসেল ৪১ব্রেট লি ৪২/৩ফল: অস্ট্রেলিয়া ৩০ রানে জয়ী।টস: ওয়েস্ট ইন্ডিজ।সূত্র: ওয়েবসাইট।