সিরিজ ড্রয়ে শ্রীলঙ্কার অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মাঠ। প্রতিপক্ষ ক্ষয়িষ্ণু শক্তির ওয়েস্ট ইন্ডিজ। অন্যরা তো বটেই, শ্রীলঙ্কানরাও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে দেখেছিল র‌্যাঙ্কিংয়ের ওপরে ওঠার সিঁড়ি। কিন্তু র‌্যাঙ্কিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার স্বপ্ন দেখা সিরিজ শেষে শ্রীলঙ্কানদের অবনমন হয়েছে দুই ধাপ!প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টের ভাগ্যেও ড্র লেখা হয়ে যায় অনেক আগেই। শেষটা কীভাবে হয় সেটাই ছিল দেখার। বিরল এক ঘটনার মধ্য দিয়েই শেষ পাল্লেকেলের তৃতীয় টেস্ট। পুরো পাঁচ দিনেও শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস! খেলা হয়েছে মাত্র ১০৩.৩ ওভার! কাল শেষ দিনে বল হতে পারেনি একটিও। চতুর্থ দিন শেষের স্কোর নিয়েই শেষ ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজ ৩০৩/৮। তিন ম্যাচের টেস্ট সিরিজও ড্র (০-০)।সিরিজ ড্র হওয়াটা এমনিতেই শ্রীলঙ্কানদের জন্য হতাশার। সাঙ্গাকারার দলের সেই হতাশা আরও বাড়িয়ে দিয়েছে র‌্যাঙ্কিং। র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তিন থেকে পাঁচে নেমে গেছে তারা। শ্রীলঙ্কানদের এই অবনমনের সুবিধা পেয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ড চার থেকে তিনে আর অস্ট্রেলিয়া পাঁচ থেকে উঠে এসেছে চারে। ওয়েস্ট ইন্ডিজের জন্য অবশ্য লাভ কিছুটা হয়েছে। পরাজয় এড়ানোয় তারা পেয়েছে কয়েকটি রেটিং পয়েন্ট। অবস্থানের নড়চড় না হলেও সপ্তম স্থানের ওয়েস্ট ইন্ডিজ পয়েন্টে ষষ্ঠ স্থানের পাকিস্তানের কাছাকাছি চলে গেছে। পাকিস্তানের পয়েন্ট ৮৮, ওয়েস্ট ইন্ডিজের ৮৫। ভারত (১২৯) ও দক্ষিণ আফ্রিকা (১১৬) এক ও দুইয়ে। অষ্টম স্থানে নিউজিল্যান্ড (৮০), সবার নিচে বাংলাদেশের পয়েন্ট ৭। ওয়েবসাইট।