সিরিজ থেকে ছিটকে পড়ল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে এখনো একটা ম্যাচ বাকি। তবে সিডনিতে আজ অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল ভারত। টিকে রইল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫২ রান তুলেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ৩৯.৩ ওভারে ১৬৫ রান তুলতেই গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস।দলীয় ৫৭ রানেই তিনটি উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নার, ডেভিড হাসি ও ম্যাথু ওয়েডের দৃঢ়তায় শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করায় স্বাগতিক দল। উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার করেন দলীয় সর্বোচ্চ ৬৮ রান। ওয়েড এবং ওয়ার্নারের সংগ্রহ যথাক্রমে ৫৬ ও ৫৪ রান।২৫৩ রানে লক্ষ্যে খেলতে নামা ভারতীয় দলের কোনো ব্যাটসম্যানই আজ জ্বলে উঠতে পারেননি। যার পরিণতি, সিরিজ থেকে দলের বিদায়। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ভাগ্যিস অতিরিক্ত থেকে ২৩ রান পেয়েছিল ভারত। তা না হলে যে ভারতের হারের ব্যবধানটা হতো আরও বড়।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ২৫২/৯ (৫০ ওভার)ওয়ার্নার ৬৮, ওয়েড ৫৬, হাসি ৫৪শেবাগ ৪৩/৩, প্রাভিন ৩৭/২, যাদব ৩৯/২ভারত: ১৬৫/১০ (৩৯.৩ ওভার)অশ্বিন ২৬, গম্ভীর ২৩, পাঠান ২২হিলফেনহস ৫০/২, ওয়াটসন ৯/২, ডোহার্টি ২৬/২টস: অস্ট্রেলিয়াফল: অস্ট্রেলিয়া ৮৭ রানে জয়ী।সূত্র: ওয়েবসাইট।