সিরিজ দক্ষিণ আফ্রিকার মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনতে হলো বাংলাদেশকে। মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা।ওয়ানডে ম্যাচে সংগ্রহ মাত্র ৬০ রান। বাংলাদেশের ইনিংসের পরপরই যেন স্পষ্ট হয়ে উঠেছিল প্রোটিয়া মেয়েদের জয়ের সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে বেশিক্ষণ সময় নেননি দক্ষিণ আফ্রিকার মেয়েরা। সফরকারী দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ২০.২ ওভারে মাত্র তিনটি উইকেট হারিয়ে।এ ম্যাচে ব্যাটে-বলে দুদিকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তবে বোলারদের দায়ের পাল্লাটা তুলনামূলক হালকা। কারণ, জয়ের জন্য প্রতিপক্ষের সামনে যখন মাত্র ৬১ রানের লক্ষ্য, তখন বোলারদের আসলে খুব একটা করার থাকে না।মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। কিন্তু শুরুটা ভালো হয়নি। কোনো রানের দেখা পাওয়ার আগেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। পাঁচ ওভার শেষে সংগ্রহ ছিল পাঁচ রান। ততক্ষণে সাজঘরে ফেরেন তিনজন খেলোয়াড়। ইনিংসের শুরুর এই ধাক্কা সামলে কখনোই ঘুরে দাঁড়াতে পারেননি স্বাগতিক মেয়েরা। এর প্রমাণ, নির্ধারিত ওভারের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ। ইনিংস গুটিয়ে যায় মাত্র ২৪.১ ওভারে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়ে চারটি উইকেট তুলে নেন শবনিম।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে দুই উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। আজ সাত উইকেটের সহজ জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা নিজেদের করে নিল সফরকারীরা।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৬০/১০ (২৪.১ ওভার)দক্ষিণ আফ্রিকা: ৬১/৩ (২০.২ ওভার)ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।সিরিজ: তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১-এ জয়ী।