সিরিজ বাঁচাতে লড়ছে উইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ হার এড়াতে জিততেই হবে। এই সমীকরণের সামনে দাঁড়িয়ে সেন্ট লুসিয়ার কাল পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের সামনে ২৪৩ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই কচ্ছপ গতিতে ব্যাট করা স্বাগতিকেরা এই রান পেয়েছে শেষ ৫ ওভারের এক ঝড়েই। ৪৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৬ উইকেটে ১৭৮। সেখান থেকে বর্তমান অধিনায়ক ডোয়াইন ব্রাভো ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির পাল্টা আক্রমণে এল ৬৪ রান। ব্রাভো করেছেন ২৭ বলে ৪৮ (৫ চার, ৩ ছক্কা), স্যামির অপরাজিত ২৯ রানের ইনিংসটি ১৮ বলের।এর আগে টস হেরে ব্যাট করতে নামা দলটির হয়ে বলার মতো রান পেয়েছেন শুধু জনসন চার্লস (৪৩) ও মারলন স্যামুয়েলস (৪৫)। পাকিস্তানি পেসার জুনাইদ খান নিয়েছেন ৩ উইকেট। এ প্রতিবেদন লেখার সময় ২২ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ৮২ রান। ক্রিকইনফো।