সিরিজ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহালিতে আজ বুধবার ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হলো মহেন্দ্র সিং ধোনিদের।সিরিজ নিশ্চিত হওয়া তো বটেই, একই সঙ্গে ওয়ানডেতে শীর্ষস্থানটাও সংহত হয়েছে ভারতীয়দের। গত ম্যাচ জিতেই ওয়ানডের শীর্ষস্থানটা ফিরে পান ধোনিরা। তবে আজ ভারত হেরে গেলে শীর্ষে উঠে যেত সফরকারী ইংল্যান্ড।দিবা-রাত্রির এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৪৭.৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।এ ম্যাচে ভারতের জয়ের নায়ক রোহিত শর্মা ও সুরেশ রায়না। ভারতীয় ব্যাটসম্যানদের বেশির ভাগই আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন এই দুজন। ফিনের শিকারে পরিণত হওয়ার আগে রোহিত করেন ৮৩ রান। আর দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ৮৯ রানে অপরাজিত থাকেন রায়না। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ট্রেডওয়েল।প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন। দুজনেই করেন ৭৬ রান। জো রুট অপরাজিত থাকেন ব্যক্তিগত ৫৭ রানে। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা তিনটি এবং ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট শিকার করেন।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ২৫৭/৭ (৫০ ওভার)কুক ৭৬, পিটারসেন ৭৬, রুট ৫৭*জাদেজা ৩/৩৯ভারত: ২৫৮/৫ (৪৭.৩ ওভার)রায়না ৮৯*, রোহিত ৮৩ট্রেডওয়েল ২/৫৪ফল: ভারত ৫ উইকেটে জয়ী।