সিরিজ ভারতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও ওপর শনি ভর করে। তবে বিরাট কোহলির ওপর ভর করেছে বৃহস্পতি। ‘ভালো ফর্ম’ লিখেও ঠিক বোঝানো যাচ্ছে না। সর্বশেষ আট ওয়ানডেতে সেঞ্চুরি পাঁচটি! পঞ্চমটি এল কাল কলম্বোতে। কোহলির এই সেঞ্চুরিতেই চাপে পড়েও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল ভারত। টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৮ উইকেটে করেছিল ২৫১ রান। একটিই ফিফটি, উপুল থারাঙ্গার ৫১। লঙ্কান বোলাররা শুরুটা ভালো করেছিলেন। ৬০ রানেই তুলে নিয়েছিলেন ভারতের ৩ উইকেট। কিন্তু ১১৯ বলে ১২টি চার ও এক ছক্কায় অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলে সহজ জয় এনে দিয়েছেন কোহলি। এর মধ্যে রায়নার সঙ্গে গড়েছেন ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি। ওয়েবসাইট।