প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন ম্যাককালাম এবার ‘পয়েন্ট’ দিচ্ছেন ইংল্যান্ডকে। ডানেডিনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে ম্যাচ বাঁচিয়েছিল ইংল্যান্ড। ম্যাচ শেষে ম্যাককালাম নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘নৈতিক জয়ের পয়েন্ট অন্তত আমাদের।’ ওয়েলিংটনে হলো উল্টো। ম্যাচ বাঁচিয়ে হাঁফ ছেড়ে বাঁচা কিউই অধিনায়ক এবার নৈতিক জয়ের পয়েন্ট সানন্দে দিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে! কাল্পনিক এই পয়েন্টের হিসাব-নিকাশ যা-ই হোক, ওয়েলিংটনের ড্রয়ে সিরিজ এখনো ০-০। অকল্যান্ডেই হবে সিরিজের মীমাংসা। সাইক্লোন সান্দ্রার প্রভাবে চতুর্থ দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার। কাল মাঠে গড়াতে পারল না একটা বলও। মাঠে এসেও দুই দল ফিরে যায় হোটেলে। দুপুর নাগাদ রোদ উঠলেও আউটফিল্ড খারাপ থাকায় দুটোর দিকেই ম্যাচের ইতি টেনে দেন দুই আম্পায়ার। ওয়েবসাইট।