সিরিজ শ্রীলঙ্কার
লড়াইটা ছিল বৃষ্টি আর ক্রিকেটের। প্রথম ম্যাচ ভাসিয়ে নিয়ে এ লড়াইয়ে নিজের সেরাটাই চেষ্টা করেছে বৃষ্টি। তবে শেষ দুটিতে জয় হয়েছে ক্রিকেটেরই। আগের ম্যাচের মতো কলম্বোয় আজ অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়ে ২-০ তে সিরিজ নিজেদের ঘরে রেখে যেন ক্রিকেটকেই জয়ী ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।টসে জিততে পারেননি কুমার সাঙ্গাকারা। কিন্তু অধিনায়কোচিত ইনিংস খেলে ঠিকই দলের ভিত্তিটা গড়ে দেন তিনি। সাঙ্গাকারার ব্যাটের ওপর ভর করে ৯ উইকেটে ২৭৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে এক ওভার বাকি থাকতেই ২৫১ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জয় ২৬ রানের।সাঙ্গাকারার ৭৫ রানের জবাবটা বেশ ভালোই দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো। সফরকারীরা যখন দুটি উইকেট হারিয়ে বসেছে, তখন দলের সংগ্রহ কত জানেন? ০! সারওয়ানকে নিয়ে ১২৫ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চিত বিপর্যয় থেকে বাঁচিয়ে দেন ব্রাভো। সারওয়ান ৫১ রান করে সাজঘরে ফেরেন। আর ব্রাভো শিকারে পরিণত হন ব্যক্তিগত ৭৯ রানে। শেষের দিকে এসে সাধ্যমতো চেষ্টা করেছেন কার্লটন বাফ। কিন্তু শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সফরকারীদের ফিরতে হচ্ছে একেবারে শূন্য হাতে! ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ২৭৭/৯ (৫০ ওভার)সাঙ্গাকারা ৭৫, জয়াবর্ধনে ৪৪, থারাঙ্গা ৩৯ওয়েস্ট ইন্ডিজ: ২৫১/১০ব্রাভো ৭৯, সারওয়ান ৫১, বাফ ৪৯