সিরিজ-সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ম্যাচে ৯৩.০০ গড়ে ৩৭২ রান। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রানের শ্রীলঙ্কান রেকর্ডটা নতুন করে লিখলেন কুমার সাঙ্গাকারা। লঙ্কার সাবেক অধিনায়ক পেছনে ফেলেছেন তিলকরত্নে দিলশানকে। দিলশান ২০০৯ সালে ভারত সফরে ৫ ম্যাচে করেছিলেন ৩৫৩ রান। দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম একটু হলেও বিস্ময় জাগাবে। জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে ৫ ম্যাচে ২ সেঞ্চুরিতে করেছিলেন ৪৬৭ রান (গড় ১১৬.৭৫)। মাসাকাদজা ভেঙেছিলেন ২০০২ সালে ভারত সফরে ৭ ম্যাচে ৪৫৫ রান করা ক্রিস গেইলের রেকর্ড।