সিরিজ-সেরা ‘অর্ডিনারি’ ভিটরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রায়ান ভিটরিকে পাত্তাই দিতে চাননি তামিম ইকবাল। জিম্বাবুয়ের এ মিডিয়াম ফাস্ট বোলারকে উড়িয়ে দিয়েছিলেন ‘অর্ডিনারি’ বলে। অথচ ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচেই ৫ উইকেট! পরের ম্যাচে আবারও ৫! গড়েন ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে ৫টি করে উইকেট শিকারের রেকর্ড। তিন ম্যাচে ১১ উইকেট। শেষ দুই ম্যাচের দলে না থাকলেও তামিমের সেই ‘অর্ডিনারি’ বোলার নির্বাচিত হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার।একটু কি অবিশ্বাস্য লাগছে না? সিরিজ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশ্নটা করা হয়েছিল ব্রায়ান ভিটরিকে। একগাল হেসে ভিটরি জানিয়ে দেন, তিনি মোটেই বিস্মিত নন। কঠোর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে।