সিরিজ হার পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন খারাপ দিয়েই শুরুটা হয়েছিল। পাকিস্তানি ক্রিকেটারদের শেষটাও হলে মন খারাপ দিয়েই। সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারকে! সতীর্থকে ‘নিখোঁজ’ রেখেইে দুবাইয়ে শেষ একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু বিষাদে-ভরা দিনে হারের স্বাদ পেয়েছে শহীদ আফ্রিদির দল। পাকিস্তানকে ৫৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ তে ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা।প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা মাত্র ৫ উইকেট হারিয়ে ৩১৭ রানের পাহাড় গড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন জ্যাক ক্যালিস। এ ছাড়া হাশিম আমলা ৬২ ও ভিলিয়ার্স ৬১ রান সংগ্রহ করেন। ৫৯ রানে অপরাজিত থাকেন ডুমিনি।৩১৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু প্রোটিয়াস বোলারদের তোপে পড়ে তারা ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় ২৬০ রানে। উদ্বোধনী জুটিতে শাহজাইব হাসান ও মোহাম্মদ হাফিজ এনে দিয়েছিলেন ৮২ রান। শাহজাইব ৩৯ ও হাফিজ ৫৯ রান করেন। ‘নিখোঁজ’ জুলকারনাইনের জায়গায় খেলা উমর আকমল করেন দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যালিস ও পিটারসন প্রত্যেকে তিনটি করে উইকেট নেন।—ক্রিকইনফো