সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ম্যাচ দুটো কোনো রকমে ড্র করতে পেরেছিল। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা প্রথম দুই ম্যাচেই হেরে বসল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫। খুলনায় পরশু প্রথম ম্যাচ সিএবি অনূর্ধ্ব-১৫ জিতেছিল ৮১ রানে, কাল জিতল ৪৩ রানে। আটে নামা ঋত্ত্বিক দের ৪৬ বলে ৫৩ সিএবিকে এনে দিয়েছিল ২৪৩ রান। ৩ উইকেট নিয়েছেন সানজিদ। বাংলাদেশ ২০০ রানে গুটিয়ে গেছে ৪৫.৪ ওভারে। ওমর ফারুক করেছেন ৫২, অধিনায়ক রিয়াজুল ৩৮, জালালউদ্দিন ৩৭।