সিরিজ হারলেন সালমারা
টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারল বাংলাদেশের মেয়েরা। কাল আহমেদাবাদে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৪৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-০ তে। টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৫৬ রান। সেঞ্চুরি করেন অধিনায়ক হারমানপ্রীত কাউর। ১০০ বলে ১১ চার ও ২ ছয়ে ১০৩ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে ওপেনার পুনম রাউতের (৮০) সঙ্গে কাউর যোগ করেন ১০৯ রান। জিততে হলে নিজেদের রেকর্ড ভাঙতে হতো। বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ২১০। কালও বাংলাদেশের মেয়েরা ৯ উইকেট হারিয়ে যেতে পারে ওই ২১০ রান পর্যন্তই। শুরুটা ভালোই ছিল, একপর্যায়ে দলের রান ছিল ২ উইকেটে ১৪২। ৩৫তম ওভারে সর্বোচ্চ ৭৫ রান (৯৪ বলে) করা রুমানা আহমেদের আউটের পরই নামে ধস। ১৫ ওভারে দরকার ১১৪ রান, বাংলাদেশ পরের ৭ উইকেট হারায় মাত্র ৫৬ রানে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ২৫৬/৬ (কাউর ১০৩, রাউত ৮০; জাহানারা ২/৩৮, সালমা ২/৪৮, পান্না ১/৩৯, রুমানা ১/৬২)। বাংলাদেশ: ৫০ ওভারে ২১০/৯ (রুমানা ৭৫, সালমা ৩৫, লতা ২৮, ফারজানা ২৬; বিস্ত ৩/৩৪, কাউর ২/৩০, মেশরাম ১/১৫, ধ্রুব ১/৪০)।ফল: ভারত ৪৬ রানে জয়ী।