সিরিজ হারাল বাংলাদেশ
পরশু ৪০ রানের পর আজ শনিবার ৮ উইকেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয়ের সুবাদে ২-০-তে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।প্রথম ওয়ানডেতে টাইগার ‘বধের’ নায়ক ছিলেন লেন্ডল সিমন্স। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে হতাশায় ডোবালেন ক্যারিবীয় এই উদ্বোধনী ব্যাটসম্যান। তাঁর সঙ্গে আজ যোগ হয়েছিলেন মারলন স্যামুয়েলস। সিমন্স-স্যামুয়েলসের নৈপুণ্যে বাংলাদেশ দল হার মানে ৪৪ বল বাকি থাকতেই। আগামী মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠেয় শেষ ওয়ানডে এখন ‘হোয়াইটওয়াশ’ ঠেকানোর চ্যালেঞ্জ বাংলাদেশের।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ফিরতে বসেছিল বিশ্বকাপের দুঃস্মৃতি! ৫ ওভারের মধ্যে ১৮ রানেই প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৪টি উইকেট হারানোর পর আশঙ্কা জাগে, বিশ্বকাপের ‘৫৮’-র লজ্জাটাই ফিরে আসছে না তো! তবে সেই অঘটনের আশঙ্কা দূর হয় অধিনায়ক মুশফিকুর রহিমের দৃঢ়তায়।প্রথম ওভারেই প্রথম উইকেটের পতন। দলীয় ১৮ রানে চতুর্থ আর ৫৮ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। তবু বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২২১ রানের লক্ষ্য নির্ধারণ করতে সমর্থ হয়, এর কৃতিত্ব মুশফিকুর রহিম ও নাসির হোসেনের।দলের অল্প রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা দূর করেন অধিনায়ক মুশফিকুর। দলের বিপর্যয়ে খেলেছেন ৬৯ রানের ইনিংস। আর ৫০ রানের ইনিংস খেলে বাংলাদেশের সংগ্রহটা দুই শর উপরে নিয়ে যান নাসির।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ২২০/১০ (৪৮.৫ ওভার)মুশফিকুর ৬৯, নাসির ৫০রোচ ৪৯/৩, রামপল ২৭/২, স্যামি ৪২/২ওয়েস্ট ইন্ডিজ: ২২১/২ (৪২.৪ ওভার)স্যামুয়েলস ৮৮*, সিমন্স ৮০সাকিব ৩০/২