সিরিজ ৩-২ করল বাংলাদেশ
শেষ দুই ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশ যেভাবে লড়াই করল, সিরিজের শুরু থেকেই যদি এমন লড়াকু মনোভাব ক্রিকেটারদের মধ্যে দেখা যেত! প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করার পর ঘুরে দাঁড়িয়ে ৩-২ করে ফেলল বাংলাদেশ। এখন এমন আপসোস হওয়াটাই স্বাভাবিক।ফলাফল দেখে বোঝার উপায় নেই, সিরিজে ঠিক কতটা ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। দেয়ালে তো পিঠই ঠেকে গিয়েছিল সাকিব আল হাসানদের! আশঙ্কা জেগেছিল ‘হোয়াইটওয়াশ’ হওয়ার। সেই আশঙ্কা কাটিয়ে চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে মুখ রক্ষা করে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে ৯৩ রানের জয়ে সেই মুখটা যেন উজ্জ্বল করলেন ক্রিকেটাররা।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ ২৫৩/৬ (৫০ ওভার)সাকিব ৭৯, মাহমুদউল্লাহ ৬০*প্রাইস ৫১/৩, ম্যাথ ৫৬/২জিম্বাবুয়ে ১৬০/১০ (৩৮.২ ওভার)ওয়ালার ৫১, সিবান্দা ৩৪মাহমুদউল্লাহ ১৩/৩, সাকিব ২৬/২ম্যাচ-সেরা: সাকিব আল হাসানসিরিজ-সেরা: ব্রায়ান ভিটরি