সিরিজে থাকল ইংল্যান্ডের যুবারা
সিরিজ জয় নিশ্চিত করে ফেলার সুযোগ ছিল কালই। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে বাগে পেয়েও সেটা করতে পারেনি বাংলাদেশের ছেলেরা। কাল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হেরে গেছে ২৮ রানে। সিরিজে বাকি এখনো দুই ম্যাচ, ৩-২-এ এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে ইংল্যান্ডের যুবারা লক্ষ্য দিয়েছিল ১৯৬ রানের। তবে ৮৫ রানে ৪ উইকেট ফেলে দেওয়ার পর নিয়ন্ত্রণটা হাত থেকে ছুটে না গেলে লক্ষ্যটা আরও কমই হতে পারত। ২৮তম ওভারে চতুর্থ উইকেট পড়ার পর পঞ্চম উইকেটে র্যামি সিং (৩৮) ও স্যাম উডের (৩২) ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।১০ ওভারের মধ্যেই ৩৯ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের জন্য ম্যাচটা ক্রমেই কঠিন হয়ে গেছে। পরের ৪০ রানের মধ্যে আরও ৩ উইকেট হারানোর পর তো ম্যাচটা ছুটেই যায়। ব্যাটসম্যানদের ব্যর্থতার ম্যাচে জাকারিয়া মাসুদের অপরাজিত ৩৮ রানই দলের পক্ষে সর্বোচ্চ।আজ একই মাঠে সিরিজের ষষ্ঠ ম্যাচ। সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৯৫/৮ (কেলসাল ৪৩, র্যামি ৩৮, উড ৩২, ওভারটন ২২*; জায়েদ ০/৩০, সাব্বির ০/১৩, নাঈম জুনিয়র ৩/৩১, নাসুম ১/২৮, আল আমিন ১/২৫, মোসাদ্দেক ১/৪৫)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৫.১ ওভারে ১৬৭ (সৌম্য ১৮, আসলাম ১৫, জসিম ০, সালমান ১, মোসাদ্দেক ১৭, আল আমিন ১২, জাকারিয়া ৩৮*, নাঈম জুনিয়র ১৯, সাব্বির ১৩, নাসুম ০, জায়েদ ১৪; হাটন ৩/৩৪, বল ২/২৩)।ফল: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ জয়ী ২৮ রানে। ম্যান অব দ্য ম্যাচ: ব্রেট হাটন।